সিপাহী

(5 / 5)
839.00 ৳ 1000.00 ৳ 16% ছাড়
10 স্টকে আছে ৫০০৳ + অর্ডারে ফ্রি ডেলিভারি
প্রকাশক: অন্যধারা প্রকাশন
প্রকাশের তারিখ:
পৃষ্ঠা সংখ্যা: 584
ভাষা: বাংলা
ক্যাটাগরি: উপন্যাস, সাহিত্য

সময়: ১৮৫৭ খ্রিস্টাব্দ। সিপাহী বিদ্রোহের আগুনে উত্তপ্ত ভারবর্ষ, এমন এক সময় স্বেচ্ছা অবসরপ্রাপ্ত কর্নেল স্যান্ডার্সকে পুরনো এক বন্ধুর খোঁজে ভারতে ফিরে আসতে হলো অনেকটা বাধ্য হয়েই। তাকে খুঁজে বের করতে হবে এমন একজন মানুষকে যে-পালিয়ে বেড়াচ্ছে বিদ্রোহী সিপাহী এবং ব্রিটিশ শাসনতন্ত্র উভয়ের হাত থেকে। উত্তপ্ত পরিস্থিতির কারণে ভারতে ফিরে হারানো মানুষকে খুঁজে বের করা তো দূরে, নিজেকে সামলাতেই হিমশিম খেতে শুরু করল কর্নেল। কাজ দূরে থাক, জান বাঁনোই দায় তার জন্যে। এর ভেতরেই সে জানতে পারল হারানো মানুষটার সংযোগ রয়েছে শুধু ভারতবর্ষ নয় বরং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পুরনো রহস্যগুলোর একটার সঙ্গে। ঘটনার পরিক্রমায় কর্নেলের সঙ্গে জড়িয়ে গেল তার পুরনো সাথিরা, এক স্থানীয় সৈনিক এবং দুই খুনে গোত্রের প্রতিনিধি। বর্তমান সময় ময়মনসিংহ শহরের আর্কিওলজিক্যাল সাইট থেকে অপহৃত হলো আর্কিওলজিস্ট রিফাত মজুমদার। সদ্য মিশন শেষ করার সঙ্গে সঙ্গেই ডাক পড়ল ইন্সপেক্টর আহমেদ বাশারের। নিজের শহরে ফিরে কাজে নেমেই সে বুঝতে পারল যা ভেবেছিল এই কেস তা নয়, এর সঙ্গে সংযোগ রয়েছে তার সমাধান করা পুরনো কেস, সিলেট ও চট্টগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার। মাঠে নেমে সে যখন বিশ্বাস-অবিশ্বাসের দোলাচালে দিশেহারা এমন সময় জানতে পারল এই ঘটনার শিকড় আরো অনেক গভীরে নিহিত, যার সঙ্গে জড়িয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো এক রহস্য, একাধিক খুনে গোত্র এবং একাধিক অন্তর্জাতিক অপরাধী সংগঠন। রবিন জামান খানের জনপ্রিয় ইতিহাসআশ্রিত থ্রিলার সময় উপাখ্যান' সিরিজের পঞ্চম উপন্যাস সিপাহী আপনাকে নিয়ে যাবে অতীত ও বর্তমানের এমন এক রোমাঞ্চযাত্রায় যেখানে মানুষের মৌলিক টানাপড়েনের সঙ্গে সেতুবন্ধন হয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো রহস্যগুলোর একটির।

Title    :    সিপাহী
Author    :    রবিন জামান খান
Publisher    :    অন্যধারা
ISBN    :    9789849831945
Edition    :    1st Published, 2024
Number of Pages    :    584
Country    :    Bangladesh
Language    :    Bengali

 

গ্রাহক রিভিউ

0 টি রিভিউ
কোনো রিভিউ পাওয়া যায়নি!

ডেলিভারি তথ্য

আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।

ডেলিভারি অপশন:
  • স্ট্যান্ডার্ড ডেলিভারি: ফ্রি (৩-৫ কর্মদিবস)
  • এক্সপ্রেস ডেলিভারি: ৫০৳ (২ কর্মদিবস)
  • সামথিং ডেলিভারি: ১০০৳ (পরবর্তী কর্মদিবস)

রিটার্ন পলিসি

আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।

কিভাবে রিটার্ন করবেন:
  1. আমাদের কাস্টমার সার্ভিসে কন্টাক্ট করুন
  2. বইটি সুরক্ষিতভাবে প্যাকেজ করুন
  3. সমস্ত অরিজিন্যাল প্যাকেজিং ও এক্সেসরিজ অন্তর্ভুক্ত করুন
  4. আমাদের দেওয়া রিটার্ন লেবেল সংযুক্ত করুন
  5. কোনো অথোরাইজড শিপিং লোকেশনে ড্রপ অফ করুন