2025
25%
আমরা ডানা খোলা পাখির মতো সবুজ বাংলায় উড়ে বেড়াই, আমাদের কবিতার শব্দগুলো ভাবের দিগন্ত ছুঁয়ে মেলে ইচ্ছে ডানা। এ স্বাধীনতা এমনি করে হাতে ধরা দেয়নি, এসেছে লাল রাজপথ বেয়ে। কবি বোরহান মাহমুদের `একুশ ও একাত্তরের কবিতা' গ্রন্থটির কবিতাগুলোতে অভিব্যঞ্জিত হয়েছে আমাদের ভাষা-আন্দোলন,মুক্তিযুদ্ধে মানুষের মর্মবিদারী হাহাকার, যন্ত্রণা, আর্তি, ভাষাশহিদ ও মুক্তিযোদ্ধাদের শৌর্য-বীর্য, আত্মাহুতি, বীরাঙ্গনাদের মর্মন্তুদ কান্না।
শুধু তাই নয় কবি মায়ের ভাষার সর্বস্তরে প্রচলন এবং কাঙ্ক্ষিত সোনার বাংলায় যুদ্ধোত্তর স্বপ্নভঙ্গের হাহাকার ও বিষন্নতার বাস্তবতাকে স্বকীয় অনুভবে, চিত্রকল্পে ছেঁকে তুলে এনেছেন। বিপ্লবী হতে গিয়ে শহিদ হয়েছি/এক বাংলার দেশ চাই/বাংলায় বৃষ্টি হবে বাংলায় কান্না করবে/আমি আর আমার ভিটের মাঝে কাঁটা তারের বেড়া/তীব্র অপমানে কান্নায় আত্মাহুতিতে ভূলুন্ঠিত হয়েছে মাতৃত্ব/ বিজয়ের ফুল শুধু ডিসেম্বরেই ফোটে- এমন মনে গেঁথে যাওয়া চরণগুলো কাব্যামোদী পাঠকের কাছে বিশেষ মাত্রা নিয়ে উপস্থিত হবে, কবি বোরহান মাহমুদও ঠাঁই করে নেবেন পাঠকের হৃদয়ে- মননে।
নাম :একুশ একাত্তরের কবিতা
লেখক: বোরহান মাহমুদ
প্রকাশনী: : দেশ পাবলিকেশনস
পৃষ্ঠা সংখ্যা : 80
ভাষা : bangla
ISBN : 9789849742555
বান্ডিং : hard cover
প্রথম প্রকাশ: 2023
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।